ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সলঙ্গায় জমজমাট ইফতার বাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ

রমজান মাসে দ্রব্যমুল্যের দাম বাড়া যেন নিয়মে পরিনত হয়েছে।দ্রব্যমুল্যের উর্ধ্বগতির সাথে পাল্লা দিয়ে চলছে ইফতার সামগ্রীর দাম।তবুও সিরাজগঞ্জের সলঙ্গায় রমজানের ৭দিন পার হলেও এখনও জমজমাট ইফতার বাজার।স্লুইচ গেটের পশ্চিমে আলিম হোটেল হতে ডিমহাটা-মাংশ হাটা পর্যন্ত সারি সারি বাহারি ইফতারী দোকান যেন দেখার মত।এ ছাড়াও মাদ্রাসা মোড়,থানা মোড়,নিমগাছী মোড়,কলেজ মোড়েও রয়েছে হরেক রকমের ইফতারী দোকান।

দেশের নামকরা সুস্বাদু উল্লাপাড়ার সলপের ঘোলেও সয়লাব হয়েছে সলঙ্গার ইফতার বাজার।সারাদিনে রোজা রেখে  ইফতারের সময় লেবুর শরবতে গলা ভিজাতে কার না মন চায়।বাজারে পর্যাপ্ত লেবু সরবরাহ রয়েছে। কিন্ত ১৫-২০ টাকা হালির লেবু মুহুর্তেই ১৩০-১৪০ টাকা কেজি হওয়ায় রোজাদাররা বিপাকে পড়েছে।বিক্রেতারা মুড়ি, ছোলা,খেজুর,বুইন্দা,ঘোল,পেয়াজু,চপ,শরবত,জিলাপি,বরা,পেয়ারা,শসা,খিরা,তরমুজ ইত্যাদি ইফতারের বাহারী খাবারের পসড়া সাজিয়ে বসে আছেন।ক্রেতারা তাদের পছন্দ ও চাহিদামত ইফতার সামগ্রী নিয়ে ঘরে ফিরছেন।বিকেলে ইফতারের বিভিন্ন দোকানগুলোতে ক্রেতাদের ভীড় বেশি দেখা গেছে।শুধু সলঙ্গা থানা সদর বাজারই নয়,৬ টি ইউনিয়নের হাট-বাজারসহ রাস্তার মোড়ে মোড়ে ভ্রাম্যমান ইফতারের দোকান সাজিয়ে বসে আছেন।বাজারে ইফতার সামগ্রীর দাম বেশি হলেও রোজাদাররা এসেছেন পছন্দের ইফতারী কিনতে।আলিম হোটেলের সামনে দাঁড়ানো এক ব্যক্তি জানায়,দাম বেশি হলেও প্রতি বছরই পরিবারের জন্য আলিম হোটেলের ইফতারী কিনে থাকি বলে এবারও এসেছি।পাপিয়া হোটেলের  বিক্রেতারা বলছেন,অন্যান্য বছর রমজানের শুরুতেই ইফতার বাজার না জমলেও এবারে শুরু থেকেই ইফতারী কিনতে সবার আগ্রহ দেখা যাচ্ছে।একই গলিতে আরেক ঘোল বিক্রেতা জানান,সলপের বিখ্যাত,সুস্বাদু ঘোল প্রতি বছরই এনে সলঙ্গায় সুলভ মুল্যে বিক্রি করে থাকি।এবারেও রোজাদারদের ইফতারে তৃপ্তি মেটাতে ঘোলের সু ব্যবস্থা করেছি। ছোলা,মুড়ি,ঘোল থেকে শুরু করে সব ধরনের ইফতার সামগ্রী শেষ রমজান পর্যন্ত এভাবেই চলবে,এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের।

ফারুক আহমেদ

সিরাজগঞ্জ থেকে

তাং- ০৮/০৩/২৫ইং

০১৭৮৯৪৮৪২৪০

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সলঙ্গায় জমজমাট ইফতার বাজার

আপডেট সময় : ০৭:২১:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫