ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
মানববন্ধন, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মো. মাসুদ মিয়া, মৌটুসী রহমান ইনান, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি এসএম মামুন প্রমুখ। শোষণ-নির্যাতনের বিরুদ্ধে নারীদের জেগে ওঠার আহ্বান জানান বক্তারা।
এদিকে, বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে। বাংলাদেশ নারী আন্দোলন, গাইবান্ধা জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ ও মিছিল করে। অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাসরিন সুলতানা রেখা, আফরোজা বেগম লিলি, পারম্নল বেগম প্রমুখ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নারী শাখা পার্টির জেলা কার্যালয়ে আলোচনার আয়োজন করে। জেলা নারী শাখার সভাপতি সুপ্রিয়া ঘোষের সভাপতিত্বে নারী দিবসের প্রবন্ধ পাঠ করেন মিতা হাসান। আলোচনা করেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, মুরাদজ্জামান রব্বানী, মেহেরুল মুন্নি, জুয়েল রানা প্রমুখ।
অপরদিকে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে স্থানীয় দারুল আমান ট্রাস্টে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিভাগের দায়িত্বশিলা ডা. সাহিদা সরকার জলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদরের দায়িত্বশিলা ফাতেমা বেগম, মোহসিনা বেগম ও মাজেদা বেগম।
এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র শহরের ১নং রেলগেট এলাকায় সমাবেশ করে। সংগঠনের জেলা সভাপতি সুভাশিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা প্রমুখ।
প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর অধিকার- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মহিলা পরিষদ সংগঠনের জেলা সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সহ-সভাপতি কাকলি সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিকা গুপ্ত, পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথী বেগম, সদস্য কেয়া ইয়াসমীন প্রমুখ।
এসব অনুষ্ঠানে বক্তারা নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আপডেট সময় : ০২:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫