ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

আ’লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবের হিংসার রোষানলে জেল খাটলেন ১ বছর || ৬৯ মামলা থেকে মুক্তি পেলেন জামায়াতের সাবেক সেক্রেটারী শাহ মিজান, এলাকায় সংবর্ধনা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো লুৎফুর রহমান রাকিব
স্টাফ রিপোর্টার:

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপির হিংসার বলি হয়ে ৬৯ মামলায় আসামী হয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান। দীর্ঘ ১২ মাস ২ দিন কুমিল্লা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে আদালত থেকে সব মামলায় জামিন দেয়া হয় তাকে। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মহসিন কবির।
শাহ মোঃ মিজান অভিযোগ করেন, আ’লীগের সাজানো আলোচিত বাসে আগুন দিয়ে ৮ জনকে পুড়িয়ে হত্যার মামলার মিথ্যা অভিযোগে ২০২৪ সালের ৩ মার্চ তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুধু তাই নয় ৬৯ মিথ্যা মামলায় আসামী করা হয়েছে। এক মামলায় জামিন পেলে অন্য আরেকটি মামলায় গ্রেফতার দেখাতো প্রশাসন। এক কথায়-আমাকে ফ্যাসিস্ট সরকারের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের হিংসার বলি করা হয়েছে।
সোমবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভের পর কারাফটকে শাহ মিজানকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি হোসাইন আহম্মেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, কাশিনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহআলম।
এদিকে শাহ মিজানকে শত শত নেতাকর্মী মোটর সাইকেল ও গাড়ীর শোভাযাত্রা করে কাশিনগর বাজারে সংবর্ধনা দেওয়া হয়। কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মহাসিন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, কাশিনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হাজী আবুল কাশেম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইয়াকুব আলী প্রমুখ।
কাশিনগর বাজারে সংক্ষিপ্ত পথসভায় শাহ মোঃ মিজানুর রহমান আরও বলেন, চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে হত্যা মামলার মিথ্যা অভিযোগে আমার তিন ভাইকে আসামি করা হয়েছে। আজ জালিমের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। চৌদ্দগ্রামের মানুষের প্রিয় নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ভাইয়ের নেতৃত্ব নতুন করে সারা দেশের ন্যায় চৌদ্দগ্রামকে জানানো হবে, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ’লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবের হিংসার রোষানলে জেল খাটলেন ১ বছর || ৬৯ মামলা থেকে মুক্তি পেলেন জামায়াতের সাবেক সেক্রেটারী শাহ মিজান, এলাকায় সংবর্ধনা।

আপডেট সময় : ০৭:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫