ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ধামইরহাটে সরকারি খাস জমিতে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে সরকারি খাস জমিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গোলাম মোস্তফা (৫৩) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা এগারোটার সময় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

ইউএনও বলেন, জেলা প্রশাসকের কাছে প্রেরিত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসুবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মানপুর আশ্রয়ণের পার্শ্ববর্তী এলাকায় সরকারি খাস জমিতে একদল দুষ্কৃতকারী অবৈধভাবে বালু উত্তোলন করছেন।

বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ আর্মি পত্নীতলা ক্যাম্প এবং বাংলাদেশ পুলিশ ধামইরহাট থানার একটি দলসহ যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধের সাথে যুক্ত ওই এলাকার মৃত মোজাহার আলীর ছেলে গোলাম মোস্তফাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
৪ মার্চ ২০২৫
০১৭৬৮৬৭০৫৬০

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধামইরহাটে সরকারি খাস জমিতে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা

আপডেট সময় : ০৭:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫