ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহিদ সাধারণ সম্পাদক ইসহাক
- আপডেট সময় : ০৭:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সংশোধিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দৈনিক মানবকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিবেদক মো.জাহিদ হাসানকে সভাপতি পদে পুনর্বহাল রেখে এবং দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিবেদক মো. ইসহাককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।এক বছর মেয়াদি এই নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন
দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. শফিউল্লাহ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পত্রিকার উপজেলা প্রতিনিধি মো.শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. শাহ আলম কৌশিক, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ উপজেলা প্রতিনিধি মো. আব্দুল মালেক।
নির্বাহী সদস্য পদে রয়েছেন- দৈনিক ভোরের ডাকের মো.আজিজুল হাই সোহাগ, দৈনিক ভোরের পাতার মো.হাবিবুর রহমান হাবিব, দৈনিক সময়ের কাগজের মো. মাহবুবুল আলম সোহাগ, দৈনিক দেশের কণ্ঠের মো.ফয়সল আহমেদ, দৈনিক আমার দেশের মো. সাখাওয়াত উল্লাহ, দৈনিক সকালের সময়ের মুর্শেদুল কবির রিপন।
















