ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

আক্কেলপুরে আলুর চিপস তৈরি করতে গিয়ে আগুনে পুড়ল কৃষকের গরু ও রান্নাঘর.

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিফাত হোসেন মেশকাত;

আক্কেলপুর জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে আলুর চিপস সেদ্ধ করতে গিয়ে চুলার আগুনে আব্দুল লতিফ নামের এক কৃষকের গোয়াল ঘরে থাকা একটি গরু ও রান্নাঘর পুড়ে গেছে।

সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনামূখী ইউনিয়নের ভদ্রকালী দল্লাপাড়া গ্রামে ঘটেছে। কৃষক নিজবাড়িতে আলুর চিপস তৈরি করে এলাকায় ফেরী করে বিক্রি করতেন।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ওই কৃষকের পুত্রবধূ বুলবুলি আলুর চিপস তৈরি করার জন্য আলু কেটে রান্না ঘরের চুলায় সেদ্ধ করতে দেন।চুলা জ্বালানো অবস্থায় বাড়ির বাইরে আসলে অসাবধানতাবশত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে রান্না ঘরে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে।

পরে পাশে থাকা গোয়াল ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে রান্না ও গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় গোয়ালে থাকা একটি গরুর পিঠ ও পেছনের অংশ আগুনে ঝলসে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।কৃষকের পুত্রবধূ বুলবুলি বলেন, ‘আলুর চিপস তৈরি করার জন্য চুলায় আলু সেদ্ধ করতে দিয়ে বাইরে এক জনের সঙ্গে কথা বলতে যাই। এ সময় চুলা থেকে রান্না ঘরে থাকা গোবরের ঘুটেতে আগুন লেগে সব পুড়ে যায়।

পরে গোয়াল ঘরেও আগুন লাগলে একটি গরু পুড়ে যায়।তবে গরুটি মারা যায়নি।’ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষনাত ঘটনাস্থলে যাই। আমাদের পৌঁছনোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় ওই কৃষকের গোয়াল ও রান্না ঘর পুরোটাই পুড়ে গেছে। গোয়ালে থাকা একটি গরুর পিঠ ও পেছনের অংশ পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আক্কেলপুরে আলুর চিপস তৈরি করতে গিয়ে আগুনে পুড়ল কৃষকের গরু ও রান্নাঘর.

আপডেট সময় : ০৭:২৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫