ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যান জেলহাজতে, ব্যাহত জনসেবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যান বিহীন ইউনিয়ন পরিষদের দৈনন্দিন জনসেবার কার্যক্রমে দেখা দিয়েছে বিঘ্নতা।

ইউপি সুত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা হানিফকে গত ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ইং তারিখে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফকে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এরপর থেকে পরিষদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। পরিষদের সদস্যরা প্রশাসনের সাথে এই বিষয়ে কথা বললেও প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় নাই।

ইউপি সদস্য ১নং ওয়ার্ড আতিকুল ইসলাম পিয়াস জানান, চেয়ারম্যান না থাকায় ও বর্তমানে প্যানেল চেয়ারম্যানের অনুমোদন আসতে দেরি হওয়ায় জন্মনিবন্ধন সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স,পরিচয়পত্র না পাওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে ইউনিয়নবাসী চরম ভোগান্তিতে পড়েছেন৷ জন্মনিবন্ধন সনদ না পাওয়ায় ভোটার হালনাগাদেও অনিশ্চয়তা দেখা দিয়েছে৷

ঈশ্বরগঞ্জ ইউনিয়নের কয়েক জন ভোটার জানান, আমাদের খুব সমস্যা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের ভোটার হওয়ার জন্য কাগজ পত্র গুলো সঠিক করে নিতে পারছি না। সেই সাথে জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, আয় সনদ সহ বিভিন্ন প্রত্যয়ন পত্র জটিলতায় ভোগান্তি থেকে উত্তরণের জন্য প্যানেল চেয়ারম্যানের প্রয়োজনীয়তা অনুভব করছি।

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হাসানুজ্জামান জানান, এখনো সদস্যদের মত বিরুদ্ধের জেরে পরিষদ হতে কোন প্যানেল চেয়ারম্যান এর কমিটি হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন, চেয়ারম্যান না থাকার কারণে সৃষ্ট জটিলতার বিষয়টি নিয়ে আমরা জেলাতে চিঠি পাঠিয়েছি। পরবর্তী নির্দেশনা মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যান জেলহাজতে, ব্যাহত জনসেবা

আপডেট সময় : ০৫:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫