বাজার মনিটরিং অভিযান: রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যক্রম
- আপডেট সময় : ০৮:২৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে

মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আজ (০৩ মার্চ ২০২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগে এম চর হাট বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা হয়নি। এ কারণে ৪ জন ব্যবসায়ীকে মোট ১৮,০০০/- (আঠারো হাজার টাকা) জরিমানা করা হয়।
ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা:
দোকানে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন করতে হবে।
পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করতে হবে।
ভোক্তাদের ন্যায্য দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে কেউ অতিরিক্ত দাম না নেয় এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে।
নিয়ম মেনে ব্যবসা করুন, রমজানে বাজার স্থিতিশীল রাখুন!
















