ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

আমরা রাজৈর পৌরবাসী’র আয়োজনে, রমযানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতামূলক গণমিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আলী শেখ , স্টাফ রিপোর্টার :

পবিত্র রমযানের পবিত্রতা রক্ষার্থে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা রাজৈর পৌরবাসী’ এর উদ্যোগে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
০১ মার্চ ২০২৫ ; শনিবার সকালে রাজৈর পৌরসভার প্রধান সড়কগুলোতে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-উলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। গণ মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার বহন করে রমযানের পবিত্রতা রক্ষার বার্তা দেন। তারা রমযান মাসে অশ্লীলতা, নৈতিক অবক্ষয়, প্রকাশ্যে খাদ্য গ্রহণ ও পানীয় পান না করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।

গণমিছিলে উপস্থিত ছিলেন আলেম ও সংগঠক মাওলানা ফখরুল ইসলাম মাহমুদ, মুফতি মুহাম্মাদউল্লাহ ফাহমি, মাওলানা হাফিজুর রহমান, মুহতারাম আবুল হাসান খান,মুহতারাম মোঃ সুমন ফকির এবং অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সংগঠনের নেতারা তাদের বক্তব্যে বলেন, রমযান কেবল সিয়াম-সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। এই মাসের পবিত্রতা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান, যেন রমযানের পবিত্রতা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

মিছিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমরা রাজৈর পৌরবাসী’র আয়োজনে, রমযানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতামূলক গণমিছিল

আপডেট সময় : ১২:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫