ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

ভোলার বোরহানউদ্দিন প্রশাসনের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এএসটি সাকিলঃ-

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা ২০২৫। “এসো দেশ বদলাই, বিশ্ব বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় তরুণদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

২৭ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার  সকাল ৮:০০ টায় ৫ কি.মি মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দক্ষিণ বাসস্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সামনে থেকে শুরু করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এই প্রতিযোগিতায় মোট ৭১ জন প্রতিযোগী ম্যারাথনে অংশ নেন।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান-উজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, স্থানীয় ছাত্র প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ।

প্রতিযোগিতার জন্য নির্ধারিত সময় ছিল ৪৫ মিনিট । তবে সবাইকে চমকে দিয়ে মাত্র ১৮ মিনিটে দৌড় শেষ করে হুমায়ুন কবির প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এ আয়োজনে বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দল ভলান্টিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলার বোরহানউদ্দিন প্রশাসনের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৪:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫