ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরবনে ফের আবারও মাথাচাড়া দিয়েছে বন দস্যুরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হারুন শেখ বাগেরহাট জেলা সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়েছে দস্যুরা। চাঁদার দাবিতে কয়েক দফা হামলার শিকার হয়েছে বনজীবীরা। মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে অনেক জেলেকে। চরম দুশ্চিন্তায় জেলে ও বনজীবীদের পরিবার।

একসময় ম্যানগ্রোভ সুন্দরবন ছিলো অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধের অভয়ারণ্য। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আত্মসমর্পণ করেছিলো সুন্দরবনের ৩২টি বাহিনীর প্রধানসহ ৩২৪ দস্যু। সুন্দরবনকে ঘোষণা করা হয় দস্যুমুক্ত। কিন্তু এখন আবার মাথাচাড়া দিয়েছে দস্যুরা। প্রায়ই ঘটছে জেলেদের উপর হামলা এবং অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা।

বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার চরে পাঁচ মাস ধরে চলে শুটকি প্রক্রিয়াকরনের কার্যক্রম। সেখানে কর্মসংস্থান হয় উপকুলের হাজারও জেলের। সম্প্রতি কমান্ডো স্টাইলে জেলেদের উপর হামলা চালায় দয়াল বাহিনীর সদস্যরা। চেষ্টা করে জিম্মি করার। প্রতিরোধ করে জেলেরা। অস্ত্রসহ তিন বনদস্যুকে ধরে কোস্টগার্ড সদস্যদের কাছে হস্তান্তর করে তারা। ক্ষেপে গিয়ে পরের দির ১৫ জেলেকে জিম্মি করে ওই দস্যুরা।

কোস্টেগার্ডের পশ্চিমজোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. তারেক আহেম্মেদ জানিয়েছেন, সুন্দরবনে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।

ম্যানগ্রোভ সুন্দরবন বনজিবীদের জন্য নিরাপদ রাখতে আইনশৃঙ্খলাবাহিনীর জোর তৎপরতা চায় উপকূলবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুন্দরবনে ফের আবারও মাথাচাড়া দিয়েছে বন দস্যুরা

আপডেট সময় : ০৯:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫