ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরবনের দুবলার চরের জেলে পল্লীতে ডাকাতি কালে ৩ দস্যুকে ধরে কোস্ট গার্ডে দিলো জেলেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।বঙ্গোপসাগরের সুন্দরবনের দুবলার চরের জেলে পল্লীতে হামলা ও জেলেদের জিম্মি করার সময় ৩ জলদস্যুকে গনধোলাই দিয়েছে জেলেরা। পরে ওই ৩ দস্যুকে অস্ত্র ও গুলিসহ দুবলার চরের কোস্ট গার্ড ষ্টেশনে হস্তান্তর করা হয়। রোববার (২৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার রাত ১১ টার সময় দুবলার চরে একটি ফিশিং ট্রলারে করে ১০ থেকে ১২ জনের দস্যুদের একটি দল দুই ভাগে বিভক্ত জেলেদের ওপর হামলা চালায়। এসময় বেশ কয়েকজন জেলেকে তারা জিম্মি করে। এরপর দস্যুদের একটি গ্রুপ দক্ষিণ দিকে চলে যায়।

অন্য গ্রুপটি পাঁচজন জেলেকে জিম্মি করে রাখে। পরে জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে এবং ৩ দস্যুকে গন ধোলাই দেয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় একটি অস্ত্র ও গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র  উদ্ধার করে জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্রসহ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুন্দরবনের দুবলার চরের জেলে পল্লীতে ডাকাতি কালে ৩ দস্যুকে ধরে কোস্ট গার্ডে দিলো জেলেরা

আপডেট সময় : ০৯:১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫