ব্যারিস্টার জাকিরকে পরিচিত করতে বৌবাজার–কাকারবিলে গণসংযোগ
- আপডেট সময় : ০৫:৫১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

বাগেরহাট-২ (সদর–কচুয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে সাধারণ মানুষের কাছে আরও পরিচিত করে তুলতে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
কচুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিউদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম হোসেন রাবুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়া গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
কচুয়া উপজেলার বৌবাজার ও কাকারবিল বিছোট এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের জীবনবৃত্তান্ত, রাজনৈতিক আদর্শ, পেশাগত যোগ্যতা এবং এলাকার উন্নয়নে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
গণসংযোগকালে স্থানীয় জনগণ বিএনপির নেতাকর্মীদের কথা মনোযোগসহকারে শোনেন এবং আগামীর রাজনীতি ও উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
















