ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি, বাউন্ডারি ও মাল্টিমিডিয়া সুবিধার অভাব – বিপাকে ছাত্র-শিক্ষকরা

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ
  • আপডেট সময় : ০২:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত ৭ নং জোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে জরুরি কিছু মৌলিক সুবিধা না থাকায় শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বিদ্যালয়টিতে পাঠদানের জন্য মৌলিক সুযোগ-সুবিধা থাকলেও নেই শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা, নেই ওয়াল বাউন্ডারি, এমনকি মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার পর্যাপ্ত সুযোগও নেই।

বিদ্যালয়ে সরেজমিনে গেলে এক ছাত্রী জানায়, “আমাদের খাওয়ার পানির খুবই সমস্যা। স্কুলে এসে আমরা পানি পান করতে পারি না, এতে খুবই কষ্ট হয়।”

প্রধান শিক্ষক জানান, খাবার পানির ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা পাশের বাড়ি থেকে পানি সংগ্রহ করে, এতে বাড়ির মালিকেরা প্রায়ই বিরক্তি প্রকাশ করেন। ওয়াল বাউন্ডারি না থাকায় সম্প্রতি এক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়। পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপযুক্ত ব্যবস্থা না থাকায় ডিজিটাল পদ্ধতিতে পাঠদানেও বিঘ্ন ঘটছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি, বাউন্ডারি ও মাল্টিমিডিয়া সুবিধার অভাব – বিপাকে ছাত্র-শিক্ষকরা

আপডেট সময় : ০২:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫