ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল কাঠালিয়ায় রাস্তার কাজে অনিয়ম, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি স্বাধীনতার ৫৫ বছর – ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ ঈদের শুভেচ্ছা জানিয়ে জনগণের দোয়া ও সমর্থন চাইলেন ফিরোজ আলম রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন চট্টগ্রাম ১১নং দক্ষিণ কাট্টলীতে ৩৬ মসজিদের ইমামদের সম্মাননা অনুদান ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কেনিয়ায় ACU আন্তর্জাতিক সম্মেলন শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধি :মো:মুন্না শেখ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেনিয়ার রাজধানী নাইরোবিতে The Association of Commonwealth Universities (ACU) ও University of Nairobi আয়োজিত ACU Council Meeting and Congress-এ অংশগ্রহণ শেষে আজ সকালে দেশে ফিরেছেন। কেনিয়ার নাউরোবিতে ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি ACU Council সদস্য হিসেবে ACU Council এর বোর্ড মিটিংয়ে যোগদান করেন এবং ACU কংগ্রেসে তিনি বাউবির প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, উন্মুক্ত ও দূরশিক্ষার অগ্রগতি এবং কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে চলমান কার্যক্রম উপস্থাপন করেন। উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, “কমনওয়েলথজুড়ে বিশ্ববিদ্যালয়সমূহ কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নয়—অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও সামাজিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি।” ACU-এর গবেষণার বরাতে তিনি উল্লেখ করেন যে, উচ্চশিক্ষায় ভর্তি মাত্র ১% বৃদ্ধি পেলে ২০২৯ সালের মধ্যে কমনওয়েলথের জিডিপি ২৮ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে।

উপাচার্য উচ্চশিক্ষা খাতে বাজেট সংকট, সীমিত সম্পদ এবং ভর্তি হার কম থাকার চ্যালেঞ্জ তুলে ধরে টেকসই বিনিয়োগের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল প্রস্তাব করেন— পাবলিক- প্রাইভেট পার্টনারশিপ (PPP), পারফরম্যান্স- ভিত্তিক অর্থায়ন, অ্যালামনাই ও দাতব্য তহবিল গঠন এবং ডিজিটাল রূপান্তর।তিনি জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ মানেই জাতীয় সমৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই উন্নয়নে বিনিয়োগ। প্রমাণভিত্তিক তথ্য, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।বিশ্বের কমনওয়েলথভুক্ত দেশের ৪০০ বিশ্ববিদ্যালয়েরও অধিক বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত আন্তর্জাতিক এসোসিয়েশনের এ কংগ্রেসে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেনিয়ায় ACU আন্তর্জাতিক সম্মেলন শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য

আপডেট সময় : ০১:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫