ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধায় জমি বিরোধে ইট আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি। থানায় অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্ব এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর বিরুদ্ধে বসতঘরের ইট আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ কাইয়ুম মিয়া (৫৫), পিতা-মৃত রহিম কবিরাজ, স্থানীয় থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার প্রতিবেশী মোঃ আশরাফ আলী (৫০) ও তার স্ত্রী মোছাঃ খোতেজা বেগম (৪৫) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এ কারণে তারা প্রায় সময় গালিগালাজ ও হুমকি-ধামকি দিয়ে আসছে।

অভিযোগে তিনি আরও জানান, গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে বিবাদীরা তার বসতঘরের পীড়ালির ২০০টি ইট, আনুমানিক মূল্য ২ হাজার টাকা নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়দের নিকট বিচার চাইলে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে ১৬ আগস্ট সকাল ১০টার দিকে পুনরায় জমিজমা নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এসময় আশরাফ আলী ও তার স্ত্রী প্রকাশ্যে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি দেয়।

ভুক্তভোগীর অভিযোগ, বিবাদীরা হুমকি দিয়ে বলে—তারা নিজেরা অথবা তাদের লোকজন দিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে, হাটে-বাজারে যেখানে পাওয়া যাবে সেখানেই মারধর করবে, বসতবাড়ি ভেঙে এলাকা থেকে উচ্ছেদ করে জমিজমা দখল নেবে। এছাড়াও নিজেদের ক্ষতি করে বা মিথ্যা ঘটনা সাজিয়ে তার পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে সর্বশান্ত করবে বলেও হুমকি প্রদান করে।

এ ঘটনায় ভুক্তভোগী সাক্ষী হিসেবে প্রতিবেশী কামনী বেগম, খুকু রানী ও বেলো রানীর নাম উল্লেখ করেছেন।

অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মোঃ কাইয়ুম মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধায় জমি বিরোধে ইট আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি। থানায় অভিযোগ

আপডেট সময় : ১২:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫