ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া

রাজাপুরে কবরস্থান রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন, হুমকি ও জমি দখলের পায়তারার অভিযোগ 

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরের ঘিগড়া গ্রামে পৈত্রিক কবরস্থান রক্ষা, প্রভাব খাটিয়ে জমিতে চাষাবাদ ও কবরস্থানের জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন।

শনিবার ১৮ জুলাই ২০২৫ ইং সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে উপজেলার ঘিগড়া গ্রামের মৃত আকরাম হোসেন তালুকদারের ছেলে ভুক্তভোগী মোঃ হান্নান তালুকদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান, তার পিতা মৃত আকরাম হোসেন তালুকদারের নামে থাকা জমিতে পূর্ব পুরুষ তবাতুল্লা তালুকদারের কবরস্থান রয়েছে এবং পারিবারিক কবর স্থান হিসেবে বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। ওই জমির মালিকানা নিয়ে ২০১৯ সাল থেকে দেওয়ানি মামলা (নং ৩১/২০১৯) চলমান রয়েছে। যার ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞাও জারি রয়েছে। তিনি অভিযোগ করেন, গ্রামের প্রতিপক্ষ শহিদুল ইসলাম, মাছুম, হাবিবুর রহমান ও আবু বকরসহ আরও কয়েকজন জাল হেবা বেলওয়াজ দলিল তৈরি করে (দলিল নং-১১৮, তারিখ ০৪/০২/১৯৫৬) কবরস্থানের জমি ও পাশের জমিতে জোরপূর্বক চাষাবাদ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আদালতে ২৪ টি দলিলের রিসিভার নিয়োগের জন্য একাধিকবার আবেদন করা হলেও প্রতিপক্ষরা সময় প্রার্থনা করে শুনানি দীর্ঘায়ু করে জমিতে চাষাবাদ চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, প্রতিপক্ষ আবু হোসেন রাজু কবরস্থানের জমিতে বিক্রির জন্য সাইনবোর্ড লাগিয়েছে। ইমাম হোসেন নামে একজন সেখানে বসতঘর নির্মাণের চেষ্টা করছে, এতে আবদুল ছোবাহান নামে একজন তাদের সহায়তা করে আসছেন। সংবাদ সম্মেলনে হান্নান তালুকদার দাবি করেন, এসব জালিয়াতির বিরুদ্ধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ চাইলেও কেউ কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। তিনি অবিলম্বে কবরস্থান রক্ষা, জাল দলিল বাতিল এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এবিষয়ে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ আবু হোসেন রাজু জানান, দীর্ঘদিন ধরে তাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে কবরস্থান রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন, হুমকি ও জমি দখলের পায়তারার অভিযোগ 

আপডেট সময় : ০৪:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫