ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

‎চবি ছাত্রশিবিরের নেতৃত্বে পরিবর্তন: সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ

মোঃ সৌরভ মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের (ষান্মাসিক) জন্য নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ আলী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মোহাম্মদ পারভেজকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।

‎মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এক জরুরি সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ।

‎সভায় ব্যালট পেপারের মাধ্যমে শাখা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মদ আলীকে সভাপতি ঘোষণা করা হয় এবং কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে তাকে শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল।

‎পরবর্তীতে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ পারভেজকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‎চবি ছাত্রশিবিরের নেতৃত্বে পরিবর্তন: সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ

আপডেট সময় : ১০:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫