ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঝালকাঠি রাজাপুরে চলাচলের রাস্তা চেয়ে ৮ পরিবারের আকুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ৮ পরিবারের প্রায় অর্ধশত মানুষের চলাচলের রাস্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বুধবার সকাল ১০ টায় রাজাপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ভুক্তভোগী ৮ পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে রাজাপুর উপজেলা সদরের আদার্শপাড়া মোড়(হাইজ্যাক মোড়) এলাকার বাসিন্দা সোবাহান হাওলাদার অভিযোগ করে জানান, উপজেলার ৩নং রাজাপুর সদর ইউনিয়নের জে. এল ৪৭ নং রাজাপুর মৌজায় এস.এ ১৬৯৩ নং খতিয়ানের এস,এ ৩৩৩ নং দাগের সম্পত্তি খরিদ করে দীর্ঘ ৩৫ থেকে ৪০ বছর যাবৎ আমরা বসবাস করছি। আমি সহ ওখানে ৮ টি পরিবারের অন্তত অর্ধশত মানুষ বসবাস করে। রাজাপুর আদার্শপাড়া (হাইজাক) মোড় থেকে লেবুবুনিয়া সড়কের প্রবেশ মুখে হিমাংশু কুমার (হিমু) দাস’র বাড়ি সহ আমাদের বাড়ি সংলগ্ন খালের উপরের পুরাতন ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় কিছুদিন আগে সেখানে নতুন ব্রীজের কাজ শুরু হয়। সরকারী প্লান অনুযায়ী দক্ষিণ মুখী গাইডওয়াল রয়েছে এবং তার পাশ থেকে দীর্ঘ ৪০ বছরের পুরনো পথ রয়েছে যা দিয়ে আমরা মূল সড়কে আসা যাওয়া করি। কিন্তু রাজাপুর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী অভিজিৎ মজুমদারের মাধ্যমে সুবিদা নিয়ে হিমু দাস ঐ দক্ষিণ মুখী গাইড ওয়ালটি পশ্চিম মুখী করে দেয় যে কারনে আমাদের ৮ পরিবারের মুল সড়কে চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যায়। তখন আমরা আপত্তি জানালে উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার আমাদেরকে বিকল্প রাস্তা নির্মান করে দেয়ার কথা বলে। কিন্ত যে যায়গাদিয়ে তিনি আমাদের বিকল্প রাস্তা করে দেয়ার বলে সে যায়গায় রাতের আধারে হিমু দাসের বড় ছেলে রাজিব দাস ঘর তুলে সড়কের প্রবেশ মুখ বন্ধ করে দেয়।

এ বিষয়ে আমরা গত ১২’ই এপ্রিল রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেও কোনো প্রতিকার পাইনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের চলাচলের রাস্তা পেতে সংশ্লিস্ট কর্তপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। এ সময় ভুক্তভোগী রবিদাস,কুরছিয়া,আব্দুল হাকিম হাং,শুক্কুর হাং,ফায়জুল হাং,আবুল কালাম নিটুন সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি রাজাপুরে চলাচলের রাস্তা চেয়ে ৮ পরিবারের আকুতি

আপডেট সময় : ১০:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫