ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

“চাকসু ভবনে ‘জোবরা ভাত ঘর’: ছাত্র সংসদ দাবিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ

আহমেদ মুনহা চবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ ৩৬ বছর ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

সোমবার (৩০ জুন ২০২৫) দুপুর ২টায় চাকসু ভবনের সামনে সাটানো হয় একটি ব্যঙ্গাত্মক সাইনবোর্ড। সেখানে লেখা ছিল:
“জোবরা ভাত ঘর এন্ড কমিউনিটি সেন্টার – এখানে মূলার তরকারি দিয়ে ভাত পাওয়া যায়।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের ব্যানারে চলমান এই কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চবি শাখার সভাপতি আব্দুর রহমান নিজ হাতে এই সাইনবোর্ড টানিয়ে দেন। পরে এক প্রতীকী “উদ্বোধন” অনুষ্ঠানে মোনাজাতও করা হয়। এতে ইসলামী ছাত্র মজলিসের চবি সভাপতি সাকিব মাহমুদ রূমীসহ সংস্কার আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান বলেন,
“৩৬ বছর ধরে চাকসু অকার্যকর হয়ে আছে। এত আন্দোলন সংগ্রামের পরও নির্বাচনের কোনো ঘোষণা নেই। তাই আমরা ক্ষোভ থেকে চাকসু ভবনে ভাতের হোটেলের সাইনবোর্ড টানিয়েছি। বাস্তবে এটি এখন ফুল-টাইম ভাতের হোটেল ও পার্ট-টাইম কমিউনিটি সেন্টার। চাকসু ভবন আজ তার ‘যথাযথ’ নাম ফিরে পেয়েছে।”

ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও সংস্কার আন্দোলনের কর্মী তাহসান হাবিব বলেন,
“ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ মাধ্যম। অথচ এটিকে দীর্ঘদিন অকার্যকর রাখা হয়েছে। যতদিন না নির্বাচনের ঘোষণা আসছে, ততদিন আমাদের প্রতিবাদ কর্মসূচি চলবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন সর্বশেষ হয়েছিল ১৯৮৯ সালে। এরপর থেকে নানা অজুহাতে তা বন্ধ রয়েছে। ছাত্র অধিকার আদায়ের দাবিতে শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও ব্যঙ্গাত্মক প্রতিবাদ নতুন করে আলোচনা তৈরি করেছে ক্যাম্পাসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“চাকসু ভবনে ‘জোবরা ভাত ঘর’: ছাত্র সংসদ দাবিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ

আপডেট সময় : ১০:১৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫