ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জের কাশিয়ানীর বড় পারুলিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ – যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা-৪ আসনে ধানের শীষের বিশাল গণমিছিল: দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণা সম্পন্ন বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান নির্বাচনি শেষ জনসভায় বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনী কাজে সারাদেশে নারী হেনস্তার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই হবে না: নুরুল ইসলাম মনি বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন রাজাপুর–কাঠালিয়া আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো.লিয়াকত আলী খাঁন মুকুল ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি খাগড়াছড়ি-২৯৮ আসনে ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার, উন্নয়নের নতুন প্রতিশ্রুতি

ডিমলায় সাবেক এমপি প্রকৌশলী তুহিনকে গণসংবর্ধনা

আমিনুর রহমান দুলাল, ডিমলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলায় তারেক রহমানের খালাতো ভাই সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে ডিমলা ইসলামীয়া ডিগ্রি কলেজ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পেশা-শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলার স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠন- শিক্ষক সমিতি, বণিক সমিতি, কৃষক সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাবেক সংসদ সদস্যকে সংবর্ধনা জানায়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন সংসদ সদস্যের জনসেবা, এলাকার উন্নয়ন এবং বিভিন্ন গঠনমূলক কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া, ভবিষ্যতে এলাকার উন্নয়নে তার সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা।

সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক এমপির রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, জনগণের সেবায় নিজেকে উৎসর্গীকৃত রাখবেন এবং ডিমলার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে চান।

এই সংবর্ধনা অনুষ্ঠানটি ডিমলার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং প্রাক্তন এমপি ও স্থানীয় জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিমলায় সাবেক এমপি প্রকৌশলী তুহিনকে গণসংবর্ধনা

আপডেট সময় : ১০:২৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫