ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

শেখ হাসিনা ও দোসরদের বিচার দাবিতে জামালপুরে বিক্ষোভ

ময়মনসিংহ ব্যুরো
  • আপডেট সময় : ০১:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুরের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ জুন) পৌর শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সৈয়দ শওকত জামান, সদস্য মোশাররফ হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন সুজন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রকিব, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সৈয়দ সেলিম জামান, সাবেক সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন মঙ্গল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান কায়ছার, সাবেক যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান মানিক প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। তাদের যদি কেউ পুনর্বাসনের চেষ্টা করে তাদেরকেও ছাড়া দেওয়া হবে না। ফ্যাসিস সরকারের এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ ও তাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়াসহ দ্রুত বিচারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তরা। একই সঙ্গে সকল প্রকার অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত না হবার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনা ও দোসরদের বিচার দাবিতে জামালপুরে বিক্ষোভ

আপডেট সময় : ০১:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫