ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

স্কুল ফিডিং কর্মসূচিতে দূর্গম চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্তির দাবি

উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং কর্মসূচিতে সিরাজগঞ্জের দূর্গম চরাঞ্চল চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বুধবার (২৫ জুন) দুপুরের দিকে চৌহালী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, যমুনা নদী অধ্যুষিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা দেশের সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে পরিচিত। দুর্গম উপজেলা হিসেবে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ “দূর্গম ভাতা” পেয়ে আসছে।

বিগত এক যুগের অধিক বেশি সময় ধরে চৌহালী উপজেলার প্রাথমিক শিক্ষার্থীরা স্কুল ফিডিং কর্মসূচির সুবিধা পেয়ে আসছিল। কিন্তু গত ২২ জুন স্কুল ফিডিং কর্মসূচির নতুন প্রজ্ঞাপনে চৌহালী উপজেলার নাম বাদ দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে দুর্গম অঞ্চল হওয়া সত্বেও ষড়যন্ত্রমূলকভাবে এই কর্মসূচি থেকে চোহালী কে বাদ দেওয়া হয়েছে।

অবিলম্বে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবী জানিয়ে বক্তারা বলেন, যমুনার ভাঙ্গন কবলিত দুর্গম চৌহালী উপজেলাকে স্কুল ফিডিং কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হোক। অন্যথায় চৌহালীবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন বক্তারা।

চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মানবাধিকার কর্মী এডভোকেট শহিদুল ইসলাম, সদস্য সচিব হান্নান মোর্শেদ রতন, বিএনপি নেতা আনিস শিকদার, ছাত্রদল নেতা সানোয়ার শিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্কুল ফিডিং কর্মসূচিতে দূর্গম চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্তির দাবি

আপডেট সময় : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫