ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:৩৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সংযোগ সড়কে ঘটেছে এক সড়ক দুর্ঘটনা। বুধবার (২৫ জুন) সকালে ১১টায় বনবিভাগ কার্যালয় সংলগ্ন এলাকায় মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন—একজন সরকারি প্রকৌশলী এবং অন্যজন এইচএসসি পরীক্ষার্থী।

নিহতরা হলেন মেহেরপুর গাংনী জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. এ কে এম মাহফুজুর রহমান (৪৭) এবং মেহেরপুর সরকারি কলেজের ছাত্র মো. আকমল হোসেন (২০)। নিহত মাহফুজ গহরপুর গ্রামের বাসিন্দা এবং আকমল শেখপাড়া গ্রামের মাবু মিরের ছেলে। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার আকমলের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফুজুর রহমান গাংনীর দিকে অফিসে যাচ্ছিলেন আর আকমল মেহেরপুরগামী ছিলেন। বনবিভাগ কার্যালয়ের সামনে পৌঁছালে কোনো একপর্যায়ে দুই মোটরসাইকেলের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, দুজনেই গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তড়িৎগতিতে তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয় এবং পরবর্তীতে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২

আপডেট সময় : ১১:৩৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫