ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

‎ঝালকাঠিতে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র ‘JB Samurai Nihongo Gakko’ শাখার উদ্বোধন

মোঃ‎ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর নয় ঢাকা, এবার ঝালকাঠিতে শিখুন জাপানি ভাষা”—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে উদ্বোধন হয়েছে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র JB Samurai Nihongo Gakko-এর নতুন শাখা। শনিবার (২১ জুন) সকালে কেক কেটে আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ফুমিহিতো সাতো ও ভাইস প্রিন্সিপাল সাকি মিয়াসিতা।

‎এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মিরাজ মাহমুদ, ঝালকাঠি শাখার আইটি বিভাগের প্রধান মাসুম বিল্লাহ টিটু, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি মো. জাকির হোসেন এবং এডভোকেট জাকারিয়া রহমান জিহাদ। অনুষ্ঠানে জাপানে পড়াশোনা ও চাকরিতে আগ্রহী বহু নারী পুরুষ অংশ নেন।

‎বাংলাদেশ থেকে সরকারি উদ্যোগের এক লাখ দক্ষ জনবল জাপানে প্রেরণের সুযোগকে কাজে লাগাতে চায় প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ভাষা শিক্ষা, জব ভিসা প্রক্রিয়া এবং জাপানে আবাসনের মতো সব বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে JB Samurai Nihongo Gakko।

‎জাপানি ভাষায় JLPT (Japanese Language Proficiency Test), NAT ও JFT পরীক্ষায় পাশ না করা পর্যন্ত শিক্ষার্থীদের সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন সিইও মিরাজ মাহমুদ। তিনি আরও বলেন, দক্ষ জাপানি ও দেশীয় শিক্ষকদের মাধ্যমে পাঠদান, নিয়মিত মডেল টেস্ট, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, জাপানে অবস্থানকালে যেকোনো সমস্যায় সহযোগিতা এবং নিজস্ব প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা প্রতিষ্ঠানটির বিশেষ বৈশিষ্ট্য।

‎অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে জাপান যাওয়ার বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মিরাজ মাহমুদ।

‎ঝালকাঠি কোর্ট রোডে JB Samurai Nihongo Gakko-র এই শাখা এখন থেকে নিয়মিত শ্রেণিকক্ষে জাপানি ভাষা শেখার সুযোগ দেবে স্থানীয় শিক্ষার্থীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‎ঝালকাঠিতে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র ‘JB Samurai Nihongo Gakko’ শাখার উদ্বোধন

আপডেট সময় : ১০:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫