ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

টিকটক করতে গিয়ে ভারতীয় বিএসএফের হাতে আটক দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় টিকটক ভিডিও করতে গিয়ে বিপাকে পড়েছেন দুই কলেজ শিক্ষার্থী। সীমান্ত এলাকায় টিকটক করার সময় তাদের আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এরপর গতকাল সোমবার (১৬ জুন) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদেরকে সাপাহার থানায় হস্তান্তরের পর পুলিশ মঙ্গলবার সকালে আদালতে পাঠায়।

বিএসএফের হাতে আটক কলেজ ছাত্ররা হলেন—নওগাঁর বদলগাছি উপজেলার ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩)। তিনি নওগাঁ সরকারি কলেজের ছাত্র। অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩)। তিনি সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

বিজিবি কর্তৃক সাপাহার থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিকেল সাড়ে ৩টার দিকে ওই দুই বন্ধু সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকায় গিয়ে টিকটক ভিডিও ধারণ করেন। এ সময় বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।

খবর পেয়ে বিজিবির বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনস্থলে যান। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটককৃত ওই দুই ছাত্রকে ফেরত এনে রাত সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টিকটক করতে গিয়ে ভারতীয় বিএসএফের হাতে আটক দুই শিক্ষার্থী

আপডেট সময় : ০২:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫