ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (১৬ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে রয়েছেন ১১৯ জন, চট্টগ্রামে ২৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরের এলাকা) ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫ জন এবং দক্ষিণ সিটিতে ২৮ জন। এ ছাড়া খুলনায় ৫ জন, রাজশাহীতে ৫ জন এবং ময়মনসিংহে ১ জন নতুন করে ভর্তি হয়েছেন।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ১৯০ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত মোট ৫ হাজার ৪৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ২২২ জন। এই সময়ের মধ্যে দেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩০ জন।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগে ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত

আপডেট সময় : ০৪:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫