ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

দিল্লিতে তীব্র তাপপ্রবাহে রেড অ্যালার্ট, হিট ইনডেক্স ছুঁয়েছে ৫২ ডিগ্রি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী দিল্লিতে নজিরবিহীন তাপদাহে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হিট ইনডেক্স বা গরমের অনুভূতিতে তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় এই সতর্কতা নেওয়া হয়। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, এই উষ্ণতা আগামী ১৩ জুন পর্যন্ত বজায় থাকতে পারে।

বৃহস্পতিবার (১২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাজধানীতে প্রচণ্ড গরমের কারণে বুধবার থেকেই জারি করা হয়েছে এই সতর্কতা। এদিন দিল্লির বিভিন্ন এলাকায় প্রকৃত তাপমাত্রা ৪১ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে হিট ইনডেক্স ছিল প্রায় ৫২ ডিগ্রি, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

দিল্লির আয়ানগর এলাকায় বিকেল ৫টা ৩০ মিনিটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য এলাকার মধ্যে পালাম ৪৪.৫, রিজ ৪৩.৬, পিতমপুরা ৪৩.৫, লোদি রোড ৪৩.৪, ময়ূর বিহার ৪০.৯ এবং সফদরজংয়ে ৪৩.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

আইএমডি জানায়, এই তীব্র গরমের মধ্যেই শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকছে। বৃহস্পতিবারও তাপমাত্রা ৪৩ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। কিছু এলাকায় ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে গরম বাতাস বইতে পারে, সন্ধ্যার পর হতে পারে হালকা বৃষ্টি বা বজ্রঝড়।

আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী, এই তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে আগামী সপ্তাহে পশ্চিম দিক থেকে একটি ঝড়ের প্রভাবে। এটি রাজধানীতে বৃষ্টি এবং তাপমাত্রা কিছুটা কমাতে সাহায্য করতে পারে।

রেড অ্যালার্ট নির্দেশ করে, জনগণকে অবিলম্বে সতর্ক থাকতে হবে। দিনে প্রচুর পানি পান, রোদ থেকে দূরে থাকা এবং দুপুরের সময় বাইরে বের হওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিল্লিতে তীব্র তাপপ্রবাহে রেড অ্যালার্ট, হিট ইনডেক্স ছুঁয়েছে ৫২ ডিগ্রি

আপডেট সময় : ০৪:২৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫