ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে সেনা সদস্যের ওপর হামলা, আটক ৫

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সেনাবাহিনীর একজন সদস্যের ওপর শ্রমিকদের হামলার ঘটনা ঘটেছে। এতে ঢাকা হেড কোয়ার্টারের সেনাসদস্য কর্পোরাল সাজ্জাদ হোসেন আহত হন। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ অভিযানে পাঁচ শ্রমিককে আটক করেছে।

বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—শিমুল (২৭), আল-আমিন (৩০), আনোয়ার (৬৫), সাহিন ভূঁইয়া (২১) ও ইমন সিকদার (১৭)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নড়াইলের নড়াগাতি থানা এলাকা থেকে পিকআপে করে পারিবারিক মালামাল নিয়ে ঢাকা হেড কোয়ার্টারে ফিরছিলেন সেনা সদস্য সাজ্জাদ হোসেন। চাপাইল সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয় শ্রমিকদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকরা তাঁর ওপর হামলা চালায় এবং শারীরিকভাবে মারধর করে।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে যৌথবাহিনীর হেফাজতে নেয়। বর্তমানে আহত সেনাসদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত সেনা সদস্যের বাবা মনিরুজ্জামান জানান, ঘটনার পরপরই সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোপালগঞ্জে সেনা সদস্যের ওপর হামলা, আটক ৫

আপডেট সময় : ০৩:৪৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫