ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন আক্রান্তদের সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা। এর আগের দিন, অর্থাৎ ১০ জুন ১০১টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ জন। এতে করে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আর ১৮ মার্চ ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। সর্বাধিক মৃত্যু হয়েছিল ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট, ওই দুই দিনে করোনায় মৃত্যু হয়েছিল ২৬৪ জন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত

আপডেট সময় : ০৫:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫