ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া

কালুখালীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত 

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

বাসযাত্রী স্বপন জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আরপি পরিবহন নামের একটি বাসের সঙ্গে রাজশাহী সোনামসজিদ থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক, চালকের সহযোগী ও বাসযাত্রীসহ ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলেন আরিফুল ইসলাম, একই জেলার শফিকুল ইসলাম, সোহেল, শামিম, নাসির, হিমেল, বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুলের ছেলে আমিন, শামিম, সেলিম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার সাবিরুল ইসলাম।

এছাড়াও ট্রাক ড্রাইভার রাজশাহী জেলার চারঘাট মডেল থানার পান্নাপাড়া গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে আসাদুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে ভর্তি করে। পরে যান চলাচলের জন্য রাস্তা স্বাভাবিক করা হয়। প্রসঙ্গত, এর আগে গত ৩০ ও ৩১ মে কালুখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালুখালীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত 

আপডেট সময় : ০৭:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫