ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

মধুপুর থেকে চুরি যাওয়া ট্রাক সীমান্ত এলাকায় উদ্ধার

উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন জলছত্র ট্রাক অফিসের সামনে থেকে চুরি যাওয়া একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবীরের দিকনির্দেশনায়, ইন্সপেক্টর (তদন্ত) রাসেল আহমেদ পিপিএম এবং এসআই সেলিম শিকদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে।

এ সময় চোরচক্রের সদস্য রাসেলকে গ্রেপ্তার করা হয়। তিনি মধুপুরের জলছত্র এলাকার মজনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মে সকাল সাড়ে ৯টার দিকে জলছত্র ট্রাক অফিসের সামনে থেকে ট্রাকটি চুরি হয়। ট্রাক মালিক টুটুল বাকালি তার ড্রাইভারকে ফোনে না পেয়ে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি (মিসিং ডায়েরি) করেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তা, স্থানীয় সোর্সের তথ্য এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ট্রাকটির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

বর্তমানে উদ্ধারকৃত ট্রাকটি থানার হেফাজতে রয়েছে এবং গ্রেপ্তার রাসেলকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুর থেকে চুরি যাওয়া ট্রাক সীমান্ত এলাকায় উদ্ধার

আপডেট সময় : ০২:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫