ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন  

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটিতে ব্যবসায়ী নজরুল ইসলাম হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই এর প্রতিবাদ জানিয়ে ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার (৩জুন) সকাল সাড়ে দশটায় দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ভৈরবপাশা বাজারে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক পুলিশ সদস্য মো. আলতাফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল হোসেন, এনসিপির শ্রমিক উয়িং এর কেন্দ্রীয় সদস্য মো. নাজমুল হাসান টিটু।

বক্তারা বলেন, রবিবার (১জুন) রাত আনুমানিক ১১টার দিকে এলাকার মৃত গয়েজ উদ্দিন হাওলাদারের ছেলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার নজরুল ইসলাম হাওলাদার টিসিবির ডিলার হিসেবে পণ্য বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে কিছু দুর্বৃত্তরা তার ওপর মরিচের গুঁড়ো ছিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, এবিষয়ে স্বজনরা থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন  

আপডেট সময় : ০২:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫