ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে ডিবির অভিযানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান, ২টি তাজা কার্তুজসহ মোছা. সুমি খাতুন (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ জুুন) সকালে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। গত রোববার (২ জুন) রাত ৮টার দিকে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের সুমি খাতুনের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমি খাতুন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের মীর আ. রাজ্জাকের মেয়ে।

জানা গেছে, সুমি খাতুনের স্বামী একজন ব্যক্তিকে অস্ত্রের ব্যাগটি তার বাড়ির বারান্দায় রাখার জন্য বলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই ব্যাগ বহনকারী ব্যক্তি বাসার মধ্যে ঢুকে বারান্দায় গিয়ে কাউকে ডাকাডাকি করে, পরে ব্যাগ বারান্দায় রেখে সে চলে আসে। এর কিছুক্ষণ পরেই একজন মহিলা ঘরের ভেতর থেকে বের হয়ে এসে ব্যাগ হাতে নেয় এবং ব্যাগের ভেতর কি আছে তা দেখে তারপর সেটি নিয়ে ঘরের ভেতরে চলে যায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ আরেক প্রতিবেশী এক মহিলাকে সঙ্গে নিয়ে পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। পরে ওই মহিলার হেফাজত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার নারী তার স্বামীর সঙ্গে যোগসাজশে অস্ত্রটি অন্যত্র হস্তান্তরের জন্য নিজের হেফাজতে নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে। আর পলাতক আসামি আনোয়ারকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীতে ডিবির অভিযানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫