ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ ইন করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত এলাকা দিয়ে ৪ জন পুরুষ ও ৪ জন নারীকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২ জুন) দিবাগত রাত ৩টার দিকে ভারতের আলিপুর এলাকা থেকে তাদের পুশ ইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আটককৃত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখালীপুর গ্রামের মো. গোলাবের ছেলে মো. ফায়েক (২৮), খুলনা জেলার দিঘিলিয়া থানার মো. আব্দুর রহমান সরদারের ছেলে মো. আজিম সরদার (২৫) ও একই জেলা ও থানার আজিম উদ্দিনের মেয়ে মিম খাতুন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার শফির উদ্দিনের ছেলে রুস্তম আলী (৪৪), রাজশাহী জেলার চারঘাট থানার তোফাজ্জল হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৩৫) ও একই জেলার তানোর থানার গোবিন্দ দাসের স্ত্রী দুঃখী দাস (৫৫), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার আতিকুর রহমানের মেয়ে রত্না আক্তার নুপুর (২২) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ইব্রাহিমের মেয়ে নাদিরা খাতুন (৩৭)।

বিজিবির সূত্র থেকে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে এবং মুর্শিদাবাদ থানায় রেখেছিল। পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং আজ মঙ্গলবার ভোরে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার হোসেনভিটা ইউনিয়নের চানশিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর কাছ দিয়ে ৮ জনকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে দেখে। এই সময় বিজিবির একটি টহল দল তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া আজ বেলা সাড়ে ১১টার দিকে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান গোলাম কিবরিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ ইন করল বিএসএফ

আপডেট সময় : ০৮:১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫