ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সিলেটে টিলা ধস, একই পরিবারের ৪ জনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের চার জন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল মাহমুদ ফুয়াদ।

নিহতরা হলেন- লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), তার দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম, তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩)।

স্থানীয়রা জানান, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাদদেশে। শনিবার গভীর রাতে সেখানে ধস হলে ঘরে থাকা রিয়াজসহ চার জন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে।

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে চার জনের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটে টিলা ধস, একই পরিবারের ৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫