ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

দৌলতপুর সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৫:১৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভাগজোত সীমান্ত দিয়ে ৯ জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ।

শনিবার (৩১মে) সকাল ৯ টায় সীমান্তের ভাগজোত ঘাট এলাকাতে একটি নৌকা থেকে তাদের নামতে দেখা যায়। পরে তাদের বিজিবি হেফাজতে নেওয়া হয়।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টার দিকে সীমান্ত পিলার ১৫৪ থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে ভাগজোত ঘাট এলাকায় ৯ জনকে নামতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি বিজিবিকে জানান। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদের পর তাদের বরাতে জানা যায়, এই ৯ জন কয়েক বছর আগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন এবং সেখানকার দিল্লি এলাকায় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি তারা দেশে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন এবং নিজ উদ্যোগে ভারতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলঙ্গি থানার নিকটবর্তী একটি বিএসএফ ক্যাম্প থেকে তাদের সীমান্তবর্তী চরাঞ্চলে নিয়ে আসা হয় এবং রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করেন। এরপর হেঁটে ও মোটরসাইকেলে করে তারা ভাগজোত ঘাট এলাকায় পৌঁছান। ফিরে আসা ৯ নাগরিকের মধ্যে রয়েছেন ৬ জন পুরুষ, ২ নারী এবং ১ জন শিশু।

এ ঘটনার পর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ৮৫/১০-এস এলাকায় বিজিবি ও বিএসএফ প্রতিনিধিদের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হয় এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

এ মুহূর্তে বিজিবি তাদের আইনানুগ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দৌলতপুর সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

আপডেট সময় : ০৫:১৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫