ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

মোঃ হাফিজুর রহমান, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের ফকিরহাটে পরিবহনের ধাক্কায় এক অজ্ঞাত পথচারী (৪৫) নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ওই পথচারী ফলতিতা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। ঘাতক বাসটি পালিয়ে গেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই অজ্ঞাত এক নারী একটি ভ্যানে করে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে তার নাম পরিচয় কেউ সঠিকভাবে জানাতে পারেনি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও সেখানে মরদেহ পাওয়া যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুর্ঘটনা সাথে সাথেই একজন নারী একটি ভ্যানে করে মরদেহ মোল্লাহাটের দিকে নিয়ে গেছে। তবে অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

আপডেট সময় : ০৬:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫