ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

কক্সবাজার টেকনাফে যৌথ অভিযানে গ্রেনেড গুলি মদ জব্দ!

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, রাইফেল ও পিস্তলের গুলি।

শনিবার (৩১ মে) সকালে টেকনাফের দমদমিয়ার নেচার পার্ক এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নেচার পার্কে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে পার্কের ভেতরে একটি পুকুরে প্রায় এক ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় পুকুরে অভিনব কায়দায় পানির নিচে লুকিয়ে রাখা একটি বস্তা শনাক্ত করা হয়। পরে বস্তাটি খুলে দেখা যায়, এর মধ্যে রয়েছে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর। এছাড়া পুকুরপাড়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায় ২৭ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশীয় বাংলা মদ।

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সংশ্লিষ্ট অপরাধীরা, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত বিস্ফোরক, গুলি ও মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কক্সবাজার টেকনাফে যৌথ অভিযানে গ্রেনেড গুলি মদ জব্দ!

আপডেট সময় : ০২:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫