ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

রাজবাড়ীতে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ২ ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ৩১ শে মে শ‌নিবার দুপুর পৌনে ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ ঘটনা ঘটে ব‌লে জানায় পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।

নিহতরা হলেন- কু‌ষ্টিয়ার ইসলা‌মি বিশ্ববিদ্যালয় এলাকার বা‌সিন্দা রফিকুল ইসলাম (৩০) এবং একই এলাকার খ‌বির (৪০)।

ওসি হারুন অর রশিদ বলেন, কুষ্টিয়া থেকে গরু বোঝাই করে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পে‌য়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম প‌রিচালনা ক‌রেন।

এ সময় ট্রাকের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত ও দুটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওসি হারুন অর রশিদ ব‌লেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হছে। এ ছাড়া নিহতদের বিস্তারিত প‌রিচয় শনা‌ক্তে কাজ কর‌ছে পু‌লিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীতে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ২ ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০২:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫