ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

টিউশনের কথা বলে কলেজছাত্রকে অপহরণ, অতঃপর

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে অপহরণের শিকার সাইফুল ইসলাম নামের এক কলেজছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ মে ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর থানা পুলিশ। এর আগে শুক্রবার (৩০ মে) রাতে শিবপুর উপজেলার খড়িয়া এলাকা থেকে কলেজছাত্রকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।

অপহৃত সাইফুল ইসলাম (২৬) রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার বাইতুল মুকাদ্দাসের ছেলে।

গ্রেপ্তার তিনজন হলেন- পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়ারচর এলাকার মনিরুজ্জামানের ছেলে ইফতিয়ার (২০), চরনগরদি এলাকার ফারুক মিয়ার ছেলে সিজান (১৯) এবং শিবপুর উপজেলার খড়িয়া এলাকার মৃত মান্নান প্রধানের ছেলে নাঈম (১৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফেসবুকে টিউশনির বিজ্ঞাপন দিয়ে অপহরণ করে আসছিল একটি চক্র। প্রথমে চক্রটি বিভিন্ন পেইজের মাধ্যমে টিচার প্রয়োজন বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপন দেখে কেউ আগ্রহ প্রকাশ করলে তাকে ডেকে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে এলএলবি প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে টিউশনির কথা বলে শিবপুরের বন্যার বাজার এলাকায় আসতে বলে চক্রটি।

পরে সেখান থেকে চক্রটির সদস্য ইফতিয়ার, সিজার ও নাঈম তিনজন মিলে তাকে শিবপুরের গোবিন্দি ও খড়িয়ার মধ্যবর্তী নির্জন খাল পাড় নিয়ে আটকে রেখে মারধর করে এবং তার কাছ থেকে টাকা কেড়ে নেয়। একপর্যায়ে সাইফুলের ব্যবহৃত মোবাইল দিয়ে তার বাবা-ভাইয়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সাইফুলের বাবা ৯৯৯-এ ফোন দিয়ে বিস্তারিত জানান।

পুলিশ সাইফুলকে উদ্ধারে অভিযানে নামে। স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার খড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে উদ্ধার করাসহ অপহরণকারী তিনজনকে আটক করে পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাইফুলের মা শিবপুর থানায় একটি মামলা করেছেন।

শিবপুর থানার ওসি আফজাল হোসাইন বলেন, শুক্রবার রাতে ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা অপহরণের শিকার সাইফুলকে উদ্ধারে নামি। পরে রাতেই তাকে উদ্ধার করে অপহরণকারী তিনজনকে গ্রেপ্তার করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টিউশনের কথা বলে কলেজছাত্রকে অপহরণ, অতঃপর

আপডেট সময় : ০১:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫