ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পেকুয়ায় পুকুর থেকে অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী

উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ২১১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের পেকুয়ায় বস্তায় মোড়ানো অবস্থায় পুকুর থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ২টি কিরিচ উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্রগুলো পেকুয়া থানায় হস্তান্তর করে।

জানা গেছে, পেকুয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন এনামুলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল পশ্চিম বাইম্যাখালী এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মোকাম্মেলের মালিকানাধীন একটি পুকুর থেকে সকালে বস্তা মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। মোকাম্মেল বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে বাইম্যাখালীর মোকাম্মেলের বাড়ির পুকুর থেকে বস্তায় মোড়ানো ১টি দেশীয় তৈরি এলজি ও ২টি কিরিচ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পেকুয়ায় পুকুর থেকে অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী

আপডেট সময় : ০১:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫