ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনে প্রবেশে আগামী ১ জুন থেকে তিন মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ নিষেধাজ্ঞা, যার আওতায় বনজীবী ও পর্যটক—কেউই বনে প্রবেশ করতে পারবে না।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশকে ‘বিশ্রাম’ দেওয়ার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালের মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের দুই মাসের পরিবর্তে এখন তিন মাস এ নিষেধাজ্ঞা বলবৎ থাকে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, জুন, জুলাই ও আগস্ট মাসে বন থেকে মাছ, কাঁকড়া, গোলপাতা, মধু সংগ্রহ এবং সবধরনের ইকো ট্যুরিজম কার্যক্রম বন্ধ থাকবে। যারা পূর্বে অনুমতি নিয়ে এখনও বনে অবস্থান করছেন, তাদের ৩১ মে’র মধ্যে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা চলাকালে বেকার হয়ে পড়া জেলেদের জন্য সরকার নির্ধারিত পরিমাণে চাল বরাদ্দ দিয়ে থাকে, যাতে তাদের জীবিকায় ক্ষতি না হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০১:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫