ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ নদীপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা।

তিনি জানান, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ছোট আকারের যাত্রীবাহী লঞ্চগুলোর চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটের বড় লঞ্চ চলাচল এখনো চালু আছে—পরিস্থিতি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, বিভাগের ১২টি নদী পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৬টিতে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ জানিয়েছেন, সাগর ও নদী উত্তাল থাকায় মাছ ধরার সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং বরিশাল নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৬:২৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫