ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজারে ১২ কোটি টাকার ইয়াবা-আইস উদ্ধার

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ইয়াবা তৈরির কাঁচামাল ও ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় কেউ আটক হয়নি।

বুধবার (২৮ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‍্যাব-১৫ এর সমন্বয়ে টেকনাফের মহেশখালীয়াপাড়া মেরিন ড্রাইভের পূর্ব পাশে হ্যাচারী সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় র‌্যাব ডগ স্কোয়াডের সাহায্যে জঙ্গলের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় হালকা হলুদ রঙের একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি সম্ভাব্য ইয়াবা তৈরীর কাঁচামাল (পাউডার) ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কক্সবাজারে ১২ কোটি টাকার ইয়াবা-আইস উদ্ধার

আপডেট সময় : ০৫:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫