ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মোংলায় বানিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় আটক- ৩

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোংলা বন্দরের বহিনঙ্গর বেসক্রিক-১ এ নোঙররত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি সেজুতি’ নামের বানিজ্যিক জাহাজে ডাকাতি ঘটনায় ৩ জনতে আটক করেছে কোস্টগার্ড। এসময় লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে মোংলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাহাজের ইঞ্জিনের বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস, বিয়ারিং, ব্যাটারি ও ব্যাটারি চার্জারসহ জাহাজের গুরূত্বপূর্ণ যন্ত্রাংশ উদ্ধার করে কোস্টগার্ড।

এসময় ডাকাতির সঙ্গে জড়িত সুমন হাওলাদার (২১), মো. সুমন হোসেন (৩০) ও ‘এমভি সেজুতি’ জাহাজের সিনিয়র ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হককে আটক করে কোস্টগার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন্স কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘এমভি সেজুতি’ নামের বানিজ্যিক জাহাজে ডাকাতি ঘটনা ছিল সাজানো এবং পরিকল্পিত। জাহাজের অধিকাংশ নাবিক গত ৬/৭মাস ধরে সঠিকভাবে বেতন পায়নি। যে কারণে জাহাজের নাবিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। এ অবস্থায় আর্থিক দুরবস্থা কাটাতে জাহাজের নাবিক ও স্থানীয় ডাকাত দল সাজানো এবং পরিকল্পিত ভাবে ডাকাতির এ ঘটনা সাজায়।

উল্লেখ্য, মোংলা বন্দর চ্যানেলের (পশুর নদ) বেসক্রিক এলাকায় অবস্থানরত ‘এম ভি সেঁজুতি’ নামের বাণিজ্যিক জাহাজে সোমবার ভোররাতে ডাকাতি করে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটে। এ নিয়ে বাণিজ্যিক ওই জাহাটিতে তিনবার ডাকাতির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোংলায় বানিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় আটক- ৩

আপডেট সময় : ০৪:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫