ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মহাদেবপুরে কোরবানির জন্য প্রস্তত ৮৪ হাজার ৮১২ টি পশু

উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় কোরবানির পশু প্রস্ততের কাজে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রতি বছর ঈদুল আযহায় মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করে থাকেন। সেই উপলক্ষেই উপজেলার ছোট বড় খামারগুলো এখন গরু, ছাগল ও ভেড়া লালন-পালনে ব্যস্ত সময় পার করছে।

খামারিরা জানিয়েছেন, তারা পশুগুলোকে প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করে তুলছেন এবং বাজারে ভালো দামে বিক্রির প্রত্যাশা করছেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর কোরবানি উপযোগী পশুর মধ্যে রয়েছে, ষাঁড় ১১ হাজার ৫৭০ টি,বলদ ৬ হাজার ৪৩৫ টি,গাভী ৫ হাজার ৭৯২ টি,ছাগল ৫২ হাজার ২৫৫ টি,ভেড়া ৮ হাজার ৭৬০ টি। সব মিলেয়ে মোট পশুর সংখ্যা ৮৪ হাজার ৮১২ টি,যা স্থানীয়ভাবে কোরবানির চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন এলাকায় যোগান দিতে সক্ষম বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

মহাদেবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মাহাবুব হাসান জানান,খামারিদের গবাদি পশু প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করার বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। এ কার্যক্রম চলমান রয়েছে এবং ঈদের আগ পর্যন্ত তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মহাদেবপুরে কোরবানির জন্য প্রস্তত ৮৪ হাজার ৮১২ টি পশু

আপডেট সময় : ০৫:৩৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫