ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

খুলনার ডুমুরিয়ায় ট্রাক উল্টে চালক নিহত, আহত ৩

শামীম রেজা, খুলনা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গায় ট্রাক উল্টে এক চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন তার তিন সহযোগী। সোমবার (২৬ মে) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক আজহারুল ইসলাম (৩০) ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের বাদুরগাছা এলাকার বাসিন্দা। তিনি আলমগীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, একটি ইটবোঝাই ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। পথে জিলেরডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত হন চালকের তিন সহযোগী—শাহীন (১৭), এমদাদুল (১৮) ও জাহিদুর রহমান (১৮)। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

খর্ণিয়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল করিম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। চালক ছিটকে পড়ে মারা যান। মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলনার ডুমুরিয়ায় ট্রাক উল্টে চালক নিহত, আহত ৩

আপডেট সময় : ০৯:২৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫