ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্যপদ থেকে জে বাংলার স্টাপ রিপোর্টারের পদত্যাগ

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন জে বাংলা-এর স্টাপ রিপোর্টার ও বিডি টুডেস-এর সাংবাদিক মো. হাসিবুর রহমান। সোমবার (২৬ মে) সকালে তিনি ক্লাবের সভাপতি রহিম রেজার কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন।

হাসিবুর রহমানের, ফেসবুক ওয়াল থেকে নেয়া…

এর আগে রোববার (২৫ মে) রাতে ফেসবুকে রাজাপুর সাংবাদিক ক্লাবের সামনে তোলা একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন:“যেখানে বিন্দু পরিমাণ অসম্মান হয়, সেখান থেকে অভিযোগ ছাড়াই নিজেকে পিছিয়ে নিতে হয়।”

হাসিবুর রহমান বলেন,“দীর্ঘদিন রাজাপুর সাংবাদিক ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আমাকে আরও বৃহৎ পরিসরে কাজ করতে হচ্ছে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের স্বার্থে আমি অন্যান্য দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। সে কারণে রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।”

এ বিষয়ে জানতে রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রিয়াজুল হক বাচ্চু বলেন,“গতকাল রাতেই হাসিবুর রহমান পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে আমাকে জানিয়ে ছিলেন। আজ তিনি তা আনুষ্ঠানিকভাবে করেছেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্যপদ থেকে জে বাংলার স্টাপ রিপোর্টারের পদত্যাগ

আপডেট সময় : ০৪:৪০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫