ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

নীলফামারীতে বিদ্যুৎপৃষ্টে শ্বশুড়-পুত্রবধু নিহত, শ্বাশুড়ী হাসপাতালে

ইয়ামান শাহবাজ  সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী জেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়ায় ঘর নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুড়-পুত্রবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাড়ির নির্মাণকাজে পরিবারটির সদস্যরা অংশ নেয়। তাঁরা ঘরের খুঁটি লাগানোর সময় ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে তাদের ওপর। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বাড়ির কর্তা মোহাম্মদ বাবু (৬৩) ও পুত্রবধু শাবানা আকতার (২৯)। এতে গুরুতর আহত অবস্থায় ওয়াতোন বেগমকে (৫০) উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ লালন জানান, “এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।”

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে বিদ্যুৎপৃষ্টে শ্বশুড়-পুত্রবধু নিহত, শ্বাশুড়ী হাসপাতালে

আপডেট সময় : ০৭:৪৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫